ফের অনলাইনে নগ্ন কিমের ঝড়

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৭ ২:১৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :
এর আগেও একাধিকবার তাকে নিয়ে বিতর্ক হয়েছে। কোনও বিতর্ক নিয়েই মাথা ঘামাননি তিনি।

আর এবারও তার অন্যথা হয়নি। বরং এবার একধাপ এগিয়ে তাকে নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়েছে। তিনি কিম কারদাশিয়ান। আর কিমের যে ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে, সেখানে একটি গাছের ডালে ঝুলতে দেখা যাচ্ছে এই টিভি স্টারকে।

তবে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েও বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিন নন কিম। উলটে জানিয়েছেন, তিনি ওই ম্যাগাজিনের কভারপেজের শ্যুট করতে পেরে সম্মানিত বোধ করছেন।

কেনিয়ে ওয়েস্টকে বিয়ে করে বর্তমানে পুরোপুরি সংসারী কিম। নর্থ ওয়েস্ট এবং সেইন্ট ওয়েস্ট নামে কিমের দুই সন্তানও রয়েছে। কিন্তু, ঘর সামলে ফের সমানতালে মডেলিং করতে শুরু করেছেন কিম কারদাশিয়ান। দ্বিতীয়বার মা হওয়ার পরও এত জলদি কিম কীভাবে ফের ফটোশ্যুটে ঝড় তুলছেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Print This Post Print This Post