দ্বিতীয় বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা!

আপডেট: ১৬ জুন ২০১৭ ৮:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :
রাজধানীর লালবাগ এলাকায় জনি (২২) দ্বিতীয় বিয়ে করতে না পারায় আত্মহত্যা করেছেন বলছে তার পরিবার। শুক্রবার ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি একটি স্টুডিওতে কাজ করতেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মা আছিয়া বেগম বলেন, পাঁচ-ছয় বছর আগে সাফিয়া খাতুনের সঙ্গে তাঁর ছেলের বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি মেয়ে রয়েছে। কিন্তু কিছুদিন যাবৎ জনি অন্য আরেকটি মেয়েকে পছন্দ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি ওই মেয়েকেও বিয়ে করতে চান। কিন্তু স্ত্রী-সন্তান থাকায় ওই মেয়ে বিয়েতে সম্মতি দেয়নি।

তা ছাড়া দ্বিতীয় বিয়েতে পরিবারের অন্য কোনো সদস্যও জনির পক্ষে সায় দেয়নি। এ কারণেই ক্ষোভে জনি আত্মহত্যা করেছেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দেবনাথ এ প্রসঙ্গে বলেন, জনি একটি মেয়েকে পছন্দ করতেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেউ রাজি না হওয়ায় পরিবারের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

Print This Post Print This Post