বাঁশখালীতে রাইস মিলে অগ্নিকান্ড

আপডেট: ১ মে ২০১৭ ১১:১১ পূর্বাহ্ন

agun

চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশাখালীর নাপোড়ায় মদিনা নামে রাইস মিলে আগুন লেগে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১ মে) সকাল ৮ টার দিকে আগুন সুত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অপারেটর রুপম কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাতকানিয়া এবং পেকুয়া থেকে তাৎক্ষনিক দুটি ইউনিট গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে কেউ হতাহতের ঘটনার ঘটেনি। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রুপম কান্তি বিশ্বাস।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post