স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অায়েশার মার গলি থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজসহ ডাকাত দলের সদস্য মো.অানোয়ার হোসেন (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডকাত অানোয়ার হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার গইন্যার চর গ্রামের চেয়ারম্যান বাড়ীর মৃত অাহেদ অালীর পুত্র।
ইপিজেড থানার সাব ইন্সপেক্টর (এসআই) নাসিম এ খবর নিশ্চিত করেছেন। তিনি সিটিজিসান.কমকে জানান গোপন খবরের ভিত্তিতে মধ্যরাতে অামারা এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি।
এসময় ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাত অানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার হেফজতে থাকা একটি একনলা দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। তার নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা বিজ্ঞ অাদালতে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে থানায় ১৮৭৮ সালের অস্ত্র অাইনে ১৯-এ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

