চট্টগ্রাম ::
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় মোঃ তানজীল আহাম্মদ (২৮) নামে এ ভুয়া আটক করা হয়।
এসময় তার কাছ থেকে পুলিশের এ এস আই পদমর্যাদার একটি ইউনিফর্ম, ১টি ওয়াকিটকি, হ্যান্ডকাপ ব্যাগ ও পুলিশের নকল আইডি কার্ড জব্দ করা হয়।
আটক তানজীল বি-বাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগরা বাজার এলাকার মোঃ জসিম উদ্দিনের পুত্র। সে উপজেলার আমানবাজার এলাকায় বসবাস করে আসছিল।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

