আরাফাত সানির পাশে মৌসুমী হামিদ

আপডেট: ২৫ জানুয়ারী ২০১৭ ৭:৩৬ অপরাহ্ন

1-458

অনলাইন ডেস্ক :: অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার মধ্যেই টেলিভিশন ও পত্রিকায় নতুন খবর বন্ধু ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন।

এমন খবর শুনে হতভাগ জনপ্রিয় এই অভিনেত্রী। ক্রিকেট মাঠে খেলা দেখতে গিয়ে হাই-হ্যালো-তেই আরাফাত সানির সঙ্গে বন্ধুত্ব হয় মৌসুমী হামিদের। যদিও পরে কোনো এক অনুষ্ঠানে গিয়ে পুরোপুরি পরিচয়ে দুইজনের বন্ধুত্ব ভালোর দিকে যায়।

গত শনিবার নাসরিন সুলতানা নামক এক মেয়ে কথিত স্ত্রীর দায়ের করা মামলায় আরাফাত সানি এখন কারাগারে৷ বন্ধুর এই দুঃসময়ে তাঁর পাশে থাকার অঙ্গীকার করেছেন মৌসুমী হামিদ৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান৷ শুধু তাই নয় আরাফাত সানির স্ত্রী দাবি করা ওই মেয়েকে বেজায় চটেছেন তিনি।

মৌসুমী হামিদ তাঁর স্ট্যাটাসে লিখেন, “ওই মেয়ে যদি বলে বিয়ে করে তাকে আলাদা রাখছে, আবার বাসায় কেউ জানত না তাহলে প্রশ্ন হল ওই মেয়ের বাসায় কি কোন দিন খোঁজ নেয় নাই মেয়ে কই থাকে রাত-দিন পার করে…আমাদের বন্ধু কিন্তু ঠিকই বাসায় ছিল, আমরা জানি…কেউ কি ওই মেয়েরে পারসোনালি চিনেন??” বন্ধুর বর্তমান দুঃসময়েই নয় আরাফাত সানি যখন বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তখনো ছায়ার মতো পাশে ছিলেন এই অভিনেত্রী৷

দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে আরাফাত সানিও জানান সেই কথা, বিশ্বকাপে যখন আমার দুর্ঘটনা ঘটল, তখন দেশ থেকে ফোন করে বারবার খোঁজ নিচ্ছিল মৌসুমী।

আমাকে আনন্দ দেওয়ার জন্য বলছিল, ‘বন্ধু, টেনশন কইরো না। এটা হইতেই পারে। মন খারাপ কইরো না। দেশে আসো, আমরা অনেক মজা করব। আনন্দ করব।’ ওই সময়ে ওর বলা কথাগুলো আমাকে বেশ সাহস জুগিয়েছে। আর ফিরে আসার কয়েক দিন পরই মৌসুমীসহ সব বন্ধু মিলে বেশ আড্ডা মেরেছিলাম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post