উত্তম কুমার বড়ুয়া, রামগড় করেসপন্ডেন্ট ::
ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণের কাজ আগামী মাসে শুরু হচ্ছে। চার লেইন বিশিষ্ট আর্ন্তজাতিকমানের এ ব্রিজটি নির্মাণ করবে ভারত ।
আজ বুধবার দুদেশের কর্মকর্তারা খাগড়াছড়ির রামগড়ের মহামুনি এলাকায় ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। যৌথ প্রতিনিধিদল সরেজমিনে স্থানটি পরিদর্শন শেষে রামগড় পৌরসভা ভবনে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, সওজ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক, খাগড়াছড়ির তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম খাগড়াছড়ির নির্বাহি প্রকৌশলী রাশেদুল আলম, চট্টগ্রামের নির্বাহি প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরি, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল আমীন, রামগড় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তামান্না নাসরিন উর্মী ও রামগড় পৌরসভার মেয়র মো. শাহজাহান কাজী রিপন।
ভারতের কর্মকর্তাদের মধ্যে ছিলেন, ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্টাকসার ডেভেলপম্যান্ট করপোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার, অতিরিক্ত সচিব সঞ্জয় রাজন, এনএইচআইডিসিএল’র পরিচালক সনতাপ তাতু, পিডব্লিও এন এইচ এর প্রধান প্রকৌশলী দীপক চন্দ্র দাশ পিডব্লিওডি’র সাব ডিভিশনাল অফিসার রাজ কুমার দাশ, ন্যাশনাল হাইওয়ের নির্বাহি প্রকৌশলী বিজন ভুইয়া ও প্রদীপ কুমার বৈদ্য।
বৈঠক শেষে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর সাংবাদিকদের বলেন, ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ আগামী জানুয়ারী মাসে শুরু করবে ভারত।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

