এবার প্রকাশ্যে প্রস্রাব, বিতর্কে প্রতিযোগী প্রিয়াঙ্কা

আপডেট: ৭ ডিসেম্বর ২০১৬ ১০:০১ পূর্বাহ্ন

666
অনলাইন ডেস্ক :: ‘বিগ বস’এর সব সিজন-এর ‘বিগ বস ১০’ শীর্ষে থাকবে অশালীনতার বিচারে বোধহয়। রিয়্যালিটি শো-এর এখনও পর্যন্ত প্রচারিত এপিসোডগুলি অন্তত তাই জানান দিচ্ছে।

ইতিমধ্যেই একটি এপিসোডে প্রকাশ্যে প্রস্রাব করে বিতর্কে জড়িয়েছেন বিগ বস প্রতিযোগী প্রিয়াঙ্কা জাগ্গা। এবার পালা ওম স্বামী-এর। খুব শিগগিরই প্রচারিত হতে চলা একটি এপিসোডে তাঁকেও দেখা যাবে প্রকাশ্যে প্রস্রাব করতে।

‘বিগ বস’-এ প্রতিযোগীদের বিভিন্ন টাস্ক দেয়া হয়। এমনই এক টাস্ক দেয়া হয়েছিল ‘ট্যাক্সি অ্যান্ড প্যাসেঞ্জার’।

সেখানে ট্যাক্সির ভাড়া নিয়ে বেশ কয়েকজন প্রতিযোগীর সঙ্গে মনোমালিন্য হয় ওম স্বামী-এর। রেগে গিয়ে ঘরের ভেতরে একটি টবে প্রস্রাব করে দেন স্বামী ওম। তাঁর এই কাজে প্রথমে চমকে যান অন্যরা। এরপর একে একে তাঁকে শান্ত করেন মনবীর, বাণীর মতো প্রতিযোগীরা। কিন্তু, গোটা ঘটনায় স্বঘোষিত স্বামীজির সুনাম যে হবে না, তা বলাই যায়।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post