করোনায় আক্রান্ত আ জ ম নাছির উদ্দিন

আপডেট: ৩ নভেম্বর ২০২০ ৭:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ০৭:২০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সামান্য উপসর্গ থাকলেও শারিরীকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নমুনা প্রদানের পর সন্ধ্যায় তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়।

এর আগে সকালে জ্বর-স্বর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন

বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম বলেন, ‘সকালে নমুনা সংগ্রহ করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে আ জ ম নাছির উদ্দীনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।’