শাহজাদা মিনহাজ | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ০৮:৩৭ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় জৌতিব জলদাস (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।
রবিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরাবাদ রাজঘাটা টংকাবতি খালের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জৌতিব জলদাস বার আউলিয়া কলেজের পশ্চিম সংলগ্ন উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার স্বপন জলদাশের (প্রকাশ গুরা বুরো) পুত্র। তিনি আমিরাবাদ পুরাতন বিওসি এলাকার সেতু স্টিলের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মূখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে থামিয়ে যাত্রী নামানোর সময় পেছন থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা খেয়ে মহাসড়কে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক পেছন থেকে আসা আরও একটি মিনিট্রাক চাপা দেয় মোটরসাইকেল আরোহী জৌতিবকে। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগাড়া মামনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর অবস্থা আশংঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
লোহাগাড়ায় মহাসড়কে আহত জৌতিব জলদাস মারা গেছেন
এ রিপোর্ট লেখা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আহত জয় দেব দাশকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। মিনিট্রাক ও মোটরসাইকেল ঘটনাস্থলেও থাকলেও যাত্রীবাহী বাস পালিয়ে যায়।
সিটিজিসান ডটকম/আরএইচ/এসএম
