জেবুল হোসেন ফাউন্ডেশনের ত্রাণ পেল সাতকানিয়ার সাত’শ অসহায় পরিবার

আপডেট: ২৩ মে ২০২০ ৪:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ মে, ২০২০ শনিবার ০৪:০৬ পিএম

সাতকানিয়ায় মরহুম জেবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নলুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্প্রতি ৩য় বারের মত সাত’শ কর্মহীন অসহায় হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে সাতকানিয়ায় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভীর পক্ষে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

আরও পড়ুন: করোনা প্রাণ নিল এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের

এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন ৩নং নলুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব মো. লিয়াকত আলী।

তিনি বলেন, ‘সওয়াব ও বরকতের মাস পবিত্র রমজান মাস। এই মাসে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। তাছাড়া বর্তমানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো এখন ঘরবন্দি। অভাব অনটনে দিন কাটছে অনেক পরিবারের।’

আর্তমানবতার সেবাই পবিত্র মাহে রমজান ও জাতীয় দূর্যোগকালীন সময়ে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন: করোনা/ একদিনে আরও ২০ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৮৭৩

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আহমদ মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নির্মল দাশ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন।

আরও পড়ুন: লকডাউনে এক শিক্ষিকার বসতঘর দখল করে ভবন নির্মাণ কর্ণফুলীতে

আরও উপস্থিত ছিলেন ফরিদুল আলম, মো. লোকমান, শহীদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মোস্তাক আহমদ, মাসুদ হেলালী, রিদোয়ান সাঈদ, টিটু তালুকদার, রাজু প্রমুখ।

সিটিজিসান ডটকম/আরএইচ