নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মে, ২০২০ বৃহস্পতিবার ০৯:২০ পিএম
চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আবদুস সালাম নামে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: করোনা: সর্বোচ্চ ১৭৭৩ জন শনাক্তের দিনেই ২২ জনের প্রাণহানি
এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১২২৮ জন শনাক্ত হয়েছেন ১২২৮ জন এবং করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
