
সাদমান সময় :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন সার্জিল (২৭) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বেলা ২ টায় মহাসড়কের কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জিল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মরহুম সাইফুর রহমান তারেকের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সার্জিল দুপুরে খাওয়ার পর মোটরবাইকে ছড়ে বড়তাকিয়া বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সার্জিল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন।
সিটিজিসান.কম/রবি
