রামপুরায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১০:২৬ পূর্বাহ্ন

cross-fire

অনলাইন ডেস্ক :: রাজধানীর রামপুরা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে কথিত র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে।

র‍্যাবের ভাষ্য, একদল দুষ্কৃতকারীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় হয়। এতে দুই দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল গভীর রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের ভাষ্য।

সিটিজিসান.কম/বিউটি