খালেদার গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ৬:৫২ অপরাহ্ন

aynjibi20161128184058

চট্টগ্রাম :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সোমবার দুপুর দেড়টায় পুরাতন আদালত ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম জেলা শাখা।

সমাবেশে বক্তারা বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে জারীকৃত গ্রেফতারী পরোয়ানাসহ সকল ‘মিথ্যা’ মামলা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে।’

সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফেরদৌস মোরশেদ খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবদুস সাত্তার সরোয়ার, অ্যাড. গোলাম হোসাইন, অ্যাড. আবদুল কাদের, অ্যাড আ জ ম ফজলুল হক বাবুল, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. আশফাক আহমদ, অ্যাড. মো. নাছির উদ্দিন, অ্যাড. কাজী মো. সিরাজ, অ্যাড আলী হাসান ফারুক, মো. নাজিম উদ্দিন, অ্যাড. মোহাম্মদ খাইরুল ইসলাম ভূঁ, অ্যাড.শামীম মো. খাঁন, অ্যাড. মোরশেদুর রহমান রোকন, অ্যাড. ফারুক আহম্মদ সেলিম, অ্যাড. মো. ওসমান, অ্যাড. জাফর হায়দার, অ্যাড. মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাড. সালাউদ্দিন মো. তুষার প্রমুখ।

সিটিজিসান.কম/শিশির