ময়মনসিংহ :: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের পর আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এদিকে পথচারী নিহত ঘটনায় পরিবারে পক্ষ থেকে একটি মামলা হয়েছে। আর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অজ্ঞাত ৪-৫ শ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে দুটি কমিটি।
দফায় দফায় সংঘর্ষ, শিক্ষকসহ ২জনের মৃত্যু এরপর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফুলবাড়ীয়ায়। কলেজে নেই শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এদিকে নিহত শিক্ষকের মরদেহ কলেজে নিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিচার দাবি করেন।
রোববারের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত সফর আলীর ভাই বাদি হয়ে ফুলবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন। আর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাত ৪-৫শ জনকে।
জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিকেই প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে।
জাতীয়করণের দাবিতে, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এক শিক্ষকসহ নিহত হন দুজন। আহত হন অন্তত ২০ জন।
সিটিজিসান.কম/রবি

