চট্টগ্রাম :: নগরীর বটতলী রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রোববার সন্ধ্যার দিকে একটি এলজিসহ সাইফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল নোয়াখালী জেলার সুধারাম থানার ফখরুল কশনার বাড়ির বাসিন্দা আবদুল লতিফের ছেলে।
সাইফুল নগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকা অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে মেঘনা ট্রেনে ফেনী যাওয়ার জন্য ৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে প্ল্যাটফর্মের ২৪ নম্বর পিলারের কাছ আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম।
পটিয়া উপজেলার বাসিন্দা সুমন নামে এক ব্যক্তির কাছ থেকে দেশিয় তৈরি এলজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে ফেনী যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল শিকার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/রবি

