সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১০:০৮ অপরাহ্ন

555

বাবুল হোসেন, চট্টগ্রাম :: গতকাল শনিবার বিকাল ৪টায় সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানের সমাপনী দিনে পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুর রশিদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা একেএম. নাজিমুদ্দীন, মোজাহেরুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, চৌধুরী আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন হিরু, রেজাউল করিম বাবুল, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লায়ন ওসমান গণি চৌধুরী, সাতকানিয়া সমিতির পৃষ্ঠপোষক মোসলেম উদ্দিন, সামার হোর্ল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক জানে আলম, ফুলকলি ফুডস্ প্রোডাক্ট লিঃ এর পরিচালক কফিল উদ্দিন, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর, ব্যবসায়ী সৈয়দ হোসেন, মো.আবসার, সৈয়দ নুর, এস.এম. শাহাদাত হোসেন। উৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পত্রিকার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যাপক আবু হুমায়ুন টিটু।

অন্যান্যদের উপস্থিত ছিলেন, মধ্যে এস বি জীবন, সোহেল তাজ, সৈয়দ শিবলী ছাদেক কফিল, জাহিদ হাসান সবুজ, মোস্তাফা হোসেন খোকা, আব্দুল্লাহ মামুন, সাব্বির হোসেন, কবি ঝর্ণা রায়, সেলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, কাঞ্চন চক্রবর্ত্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। বিরোধী দল যখন দুর্বল হয়, তখন সংবাদপত্র সরকারকে গঠনমূলক পরামর্শ দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামের অমৃত সম্ভাবনার কথা সাংবাদিকদের মিডিয়ায় প্রকাশের মাধ্যমে চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করতে উল্লেখযোগ্য অবদান রাখতে সাংবাদিকদের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আবু রেজা নদভী এমপি বলেন, অনুকূল সংবাদ পরিবেশের মধ্যদিয়ে চাটগাঁর সংবাদসহ চট্টগ্রামের সংবাদপত্র সমূহকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জাতির সম্মুখে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল বাস্তবায়নের মধ্যদিয়ে চট্টগ্রাম হবে চীনের সাংহাই নগরীর মত দর্শনীয় ওয়ান সিটি টু টাউন। সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, আমার মৃত্যুর পর অর্জিত সম্পদের মালিক হবে আমার উত্তরসুরীরা। কিন্তু সমাজ ও মানুষের জন্য ভাল কিছু করার প্রয়াস হিসেবে সংবাদপত্র করার উদ্যোগ গ্রহণ করেছি। এখন আপনাদের সহযোগিতায় চাটগাঁর সংবাদ ৪র্থ বর্ষ পূর্ণ করে ৫ম বর্ষে পদার্পন করেছে ইন্শাল্লাহ। এ পথচলায় যারা সহযোগিতা করেছেন তাদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সাংবাদিকতা, শিক্ষা ও পত্রিকার অগ্রযাত্রায় যারা অবদান রেখেছেন তাঁদের মধ্যে কয়েক জনকে সম্মাননা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসি হিলে উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে।

সিটিজিসান.কম/রবি