চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন কালুরঘাট সেতুর পূর্বপাশে রোববার সকাল সোয়া ছয়টার দিকে রিজেন্ট টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. জসীম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আগ্রাবাদ, বায়েজিদ, কালুরঘাট ও বোয়ালখালী ফায়ার স্টেশনের ১১টি গাড়ি সকাল নয়টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হই।
আগুনে কারখানাটির সেলাই, ফিনিশিং, অফিস ও গুদামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জসীম উদ্দিন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসীম উদ্দিন।
সিটিজিসান.কম/রবি

