সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধের স্মৃতি স্থান পরিদর্শনে গণপূর্ত মন্ত্রী

আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ৫:৩৫ অপরাহ্ন

5465656
সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: ডকুমেন্টারী নির্মাণ করতে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের বিভিন্ন স্মৃতি বিজরিত স্থান পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।

আজ শনিবার সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, ছোট কুমিরা মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন ও স্মৃতি চারণ শেষে ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট ব্রিজ এলাকায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের কর্তৃক পাকিস্তানী হানাদার বাহিনীকে প্রতিহত ও প্রতিরোধ করতে ডিনামাইট বিষ্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া ব্রিজটি পরিদর্শনে এসে ব্রিজটির ধ্বংসাবাসে দাড়িয়ে মন্ত্রী মোশাররফ হোসেন বেশ কিছুক্ষন স্মৃতি চারণ করেন।

এই সময় অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, ওসি ইফতেখার হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, সহকারী ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, ৫নং বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ম.ম. দিলশাদ, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, আওয়ামী লীগ নেতা শাহ আলম মেম্বার, মহিউদ্দীন মিয়াজী মেম্বার, জহির উদ্দীন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হানিফ, একরাম উদ্দীন মেম্বার প্রমূখ।

সিটিজিসান.কম/রবি