চট্টগ্রাম:: শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিয়ানমারে রোহিঙ্গা নারী-শিশুদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে আগামী ২ ডিসেম্বর কক্সবাজারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এ ঘোষণা দেন।
আন্দরকিল্লা চৌরাস্তায় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ রেখে সমাবেশ করে তারা। পরে পুলিশের কড়া পাহারায় একটি বিক্ষোভ মিছিল মোমিন রোড, প্রেসক্লাব হয়ে জামালখান মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
জুনাইদ বাবু নগরী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, মিয়ানমারের গণহত্যায় সারা বিশ্বের মুসলিম জাতি ব্যতিত, আমরা ব্যতিত। গণহত্যা চালানোটা হচ্ছে সন্ত্রাসী কাজ। আমরা জঙ্গি বা সন্ত্রাসী নই।
১ ডিসেম্বর মিয়ানমার দূতাবাসের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে বাবুনগরী বলেন, আমরা ২ ডিসেম্বর কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করব। এরপরও গণহত্যা বন্ধ না হলে মিয়ানমার অভিমুখে লংমার্চ করবো।
সিটিজিসান.কম/শিশির

