
কক্সবাজার :: জেলার ইয়াবা ও মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলুকে ৩ বস্তা বাংলামদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চকরিয়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বিনামারা এলাকার মোহাম্মদ শফির পুত্র। অপর সহযোগী পৃর্ব বড় ভেওলা ইউনিয়নের শমশু মিয়ার বাজর এলাকার ফরুক আহমাদের পুত্র।
জানা গেছে, আজিজনগর থেকে ইয়াবা ধলু তার এক সহযোগীসহ ৩ বস্তা বাংলামদ নিয়ে গাড়িতে করে মৌলভীরকুম এলাকার মাদক আস্তানায় যাওয়ার পথে মাতামুহুরী ব্রিজ পার হওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি শক্তিশালী দল ওই এলাকায় অভিযানে চালায়।
পুলিশ মাতামুহুরী ব্রিজ এলাকা থেকে ৩ বস্তা বাংলামদসহ কামাল উদ্দিন (৪০) প্রকাশ ইয়াবা ধলু ও জাহেদ উদ্দন (৪৩) কে গ্রেফতার করে চকরিয়া থানায় নিয়ে আসে।
সিটিজিসান.কম/শিশির
