নির্বাচনী সংঘর্ষ : ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ৫:০১ অপরাহ্ন

black-man-arrested

চট্টগ্রাম :: চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কুমার দত্তকে নির্বাচনী সংঘর্ষের মামলায় আজ মঙ্গলবার আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা তাপস কুমার দত্ত গত ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই শাহজালাল বলেন, তদন্তে তাপস কুমার দত্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আমি পাইনি। এজন্য তাকে বাদ দিয়ে সেপ্টেম্বর মাসে অভিযোগপত্র আদালতে দাখিল করি। কিন্তু আদালত চেয়ারম্যান তাপসকেও আসামি হিসেবে অভিযোগপত্রভুক্ত করার আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি