মানিকছড়িতে বাঙ্গালি মহিলাকে গণধর্ষণ

আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১০:৩১ অপরাহ্ন

rape

খাগড়াছড়ি :: জেলার মানিকছড়িতে কুমারী মৌজার অদুরে ডেবারতলী এলাকার এক বাঙ্গালি মহিলাকে গণধর্ষন করেছে সন্ত্রাসীরা।

এঘটনায় এলাকায় উত্তজনা বিরাজ করেছে। এদিকে এলাকায় বসবাসরত পাহাড়ি বাঙ্গালির সম্প্রীতি রক্ষায় আজ শুক্রবার বিকালে শান্তি বৈঠক করেছে জনপ্রতিনিধিরা।

এলাকাবাসি সুএে জানাযায় উপজেলার নির্জন জনপদের ঢেবারতলীতে জনৈক শফি চৌধুরীর বাগানের নিরাপত্তা কর্মী এমদাদুল হকের স্ত্রীকে বৃহস্পতিবার রাতে ঘর থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণ করে চলে যায় সন্ত্রাসীরা।

মানিকছড়ি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

সিটিজিসান.কম/শিশির