রাঙ্গুনিয়া(চট্টগ্রাম):: বৃহস্পতিবার দিনগত রাতে রাঙ্গুনিয়া উপজেলা সদর এলাকায় আগুনে পুড়েছে ১০টি দোকান। দোকানের বিভিন্ন মালামাল পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত পৌনে তিনটায় শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ফায়ার লিডার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশির

