কবিতা : সাম্প্রদায়িক হও

আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১০:০৪ পূর্বাহ্ন

rohinga

সাম্প্রদায়িক হও : এম সাইফুল ইসলাম নেজামী

নির্বিচারে নির্বিঘ্নে চলছে
মুসলিম নিধন অভিযান।
দেশ রক্ষায় সৃষ্টি যার
মুসলমানের উপরে সেই সাঁজোয়া যান!

মরছে মানুষ পুড়ছে ঘর
ভুলুণ্ঠিত হচ্ছে মানবাধিকার।
মানবতা আজ ধুঁকছে বুক
কেউ নাই একটু দেখবার।

অবুঝ শিশুও নিষ্ঠুরতার বলী
মা বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত।
আর্তনাদ আহাজারী ক্রন্দনের সুরে
বিশ্ব বিবেক আজ ক্ষতবিক্ষত।

কোন সন্ত্রাসীর ফাঁসির আদেশে
অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের মায়াকান্না।
মুসলিম ভিন্ন অন্য কারো নির্যাতনে
মানবাধিকার কর্মীর চোখে বয় ঝর্ণা।

ইরাক ইরান সিরিয়া মায়ানমারে
যুগ যুগ ধরে চলছে নিষ্ঠুর বর্বরতা।
মুসলামানদের পক্ষে বলে এমন
নেই কোন হর্তাকর্তা।

সবাই কিন্তু সাম্প্রদায়িক
মুসলিম ছাড়া ঐক্য ভিন্ন শতদল।
অসাম্প্রদায়িক চাদর পরা
মুখে থাকলেও মানবতা, অন্তরে নকল।

মোদের জন্য নাই কেউ নাই
নাই কোন সুজন!
মুসলমানদের জন্য নাইরে নাই
সত্যিই কোন দরদী মানবাধিকার কমিশন।

আসুন নিজেকে বুঝি গুরুত্ব খুঁজি
সাম্প্রদায়িক হও হে মুসলিম!
নিজেরা নিজেদের বাঁচাতে এক হই
শোন সাম্প্রদায়িক হওয়ার করি আহ্বান।

লেখক : কবি ও সাহিত্যিক

সিটিজিসান.কম/রবি