৫০ বছর পূর্তি উৎসব পালন করবে চবি

আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১০:১১ পূর্বাহ্ন

cu

চট্টগ্রাম :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি উৎসব পালন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে নানা অনুষ্ঠান।

গতকাল নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সুবর্ণ জয়ন্তীর দু’দিনের এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপাচার্য।

এছাড়া ১৮ নভেম্বর নগরীতে সুবর্ণ জয়ন্তীর র‍্যালি ও সাবেক শিক্ষার্থীদের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি