আরব আমিরাতে কবিদের সাহিত্য আড্ডা

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১০:১২ অপরাহ্ন

sahirto-adda

আবু ছাদেক রিপন, কুয়েত করেসপন্ডেন্ট ::
গতকাল শনিরার ১২ নভেম্বর রাত ৯ টায় সংযুক্ত আরব আমিরাতে আল আইন সিটি সেন্টার পার্কে “নিরন্তর আনন্দধারায় জেগে উঠুক সুন্দর”আদর্শ বন্ধু ফোরাম এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ আরব আমিরাত শাখা উদ্দ্যেগে ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখা ব্যবস্হাপনায়। এক “সাহিত্য আড্ডা” অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য সৃষ্টির অনবদ্য প্রয়াস নিয়ে তরুণ লেখকদের অনুপ্রাণিত করতে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখা পথ চলা। আড্ডায় লেখকদের ভাবের বিনিময়ে ঘটে।

কবিদের স্বলিখিত কবিতা পাঠ, লেখালেখি নিয়ে গঠনমূলক আলোচনা, নবীন লেখকদের বিভিন্ন প্রশ্নোত্তর, লেখার বিষয় আশয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবতার কল্যাণ সামাজিক প্রেক্ষাপট ও অস্থিরতা নিবারণ প্রশমিত হবে কবিতার সৃষ্টিশীলতা দিয়ে। সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখার সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু।

আড্ডার উদ্বোধক ছিলেন, জাতীয় কবিতা মঞ্চ, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ আরব আমিরাত শাখার উপদেষ্টার মন্ডলী সভাপতি, টাইম ট্রাভেলস এলএলসি’র স্বত্বাধিকারী, কবি ও আবৃত্তিকার মোহাম্মদ মনসুর আলী। সাহিত্য আড্ডা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল মেনহাল বিল্ডিং মেইন্টেন্যান্স এলএলসি সত্বাধিকারী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আবদুল আলীম সাইফুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নজরুল সাহিত্য পরিষদ, আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা, লুলু ফ্যাশনের চেয়ারম্যান, মোহাম্মদ সাইফুল আলম সাইফ, জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখার সম্মানিত উপদেষ্টা, দুবাই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিরাজদ্দৌলা মামুন, আদর্শ বন্ধু ফোরাম, আরব আমিরাতে সভাপতি রেজাউল করিম রুবেল। সাহিত্য আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি, ও জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না।

জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখার আবৃতি ও প্রকাশনা সম্পাদক সদা হাসিমুখে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রণি সাহিত্য আড্ডা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সাহিত্য আড্ডায় আরব আমিরাত বিভিন্ন জাগায় থেকে আগতদের মধ্যে ছিলেন, মানবসেবক এম এ খায়ের নিজামী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ করিম, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনজুর আলম, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল গনি, জাতীয় কবিতা মঞ্চ,আবর আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক সাহিদ টিপু,জাতীয় কবিতা মঞ্চ, আবর আমিরাত শাখার সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, কবি নজরুল সাহিত্য পরিষদ, আরব আমিরাত শাখার সহ সভাপতি সালা উদ্দিন প্রমুখ আড্ডায় সকলেই প্রত্যাশা করেন, জাতীয় কবিতা মঞ্চ দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আআরব আমিরাত শাখা একদিন আরব আমিরাতে বড় সংগঠন প্রতিষ্ঠানে রূপ নেবে এমনটাই প্রত্যাশা করেন।

সিটিজিসান.কম/রবি