অনলাইন ডেস্ক ::
ডেমোক্রাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবার ইতিহাস গড়ার পথে! যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে ৯৮.২ শতাংশ নিশ্চয়তা দিয়েছে বিশ্বের খ্যাতনামা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট। যেখানে ট্রাম্পের সম্ভাবনা ১.৫ শতাংশ।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন ‘হাফপোস্ট প্রেসিডেন্সিয়াল ফোরকাস্ট মডেল’ এর নির্বাচনী হিসাব নিকাশে উঠে এসেছে বিষয়টি।

