মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ৬:২১ অপরাহ্ন

mirsarai-ctg-akas-photo

মিরসরাই করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের মিরসরাইয়ে এক ছাত্রলীগ নেতাকে সোমবার রাত ১১টায় উপজেলার চিনকিরহাট বাজারে কুপিয়েছে দূর্বৃত্তরা। হামলায় আহত ছাত্রলীগ নেতার নাম মো. আকাশ। সে ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন জানান, সোমবার রাতে ছাত্রলীগ নেতা মো. আকাশ তার দৈনন্দিন কাজ শেষে চিনকিরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। এসময় ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার শারিরীক অবস্থা আশংঙ্কা জনক।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা আকাশের উপর হামলার ঘটনা তিনি জানেন না। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিটিজিসান.কম/রবি