সেই তরকারিওয়ালি মডেলিংয়ে আগ্রহ প্রকাশ

আপডেট: ৮ নভেম্বর ২০১৬ ১২:৪৫ পূর্বাহ্ন

image-4505-1478534587

অনলাইন ডেস্ক ::
নেপালের তরকারিওয়ালি’র (কুসুম শ্রেষ্ঠার) ক’দিন আগে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দেয়। মডেলিংয়ে ইচ্ছের কথা জানালেন কুসুম।

বিবিসি জানায়, কুসুম শ্রেষ্ঠার পরিবারের বাস নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে গোরখার বেগলিংয়ে। কৃষক পরিবারের মেয়ে কুসুম। চিতওয়ান জেলার একটি কলেজে পড়ছেন তিনি। এর ফাঁকে ফাঁকে পরিবারকে সহযোগিতা করার জন্য তিনি সবজি বিক্রি করেন।

সম্প্রতি বিবিসি নেপালিকে দেয়া সাক্ষাৎকারে কুসুম শ্রেষ্ঠা বললেন, ‘আমার এক বান্ধবী প্রথম আমার কাছে জানতে চায়, তুমি কি সেই মেয়ে, যার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে? তাঁকে জানালাম, আমি কিছুই জানি না। তখন সে আমাকে ওই ছবিগুলো পাঠায়। ছবি দেখে আমি তো অবাক! এটা তো আমিই।’

সাম্প্রতিক খ্যাতিতে উচ্ছ্বসিত কুসুম শ্রেষ্ঠা। তাঁর কাছে জানতে চাওয়া হলো—পাকিস্তানের নীল চোখের চা-ওয়ালা আরশাদ খানের মতো তিনিও মডেলিং করতে চান কি না? উত্তরে তিনি বললেন, প্রস্তাব পেলে অবশ্যই মডেলিং করব।

কুসুমের বাবা নারায়ণ শ্রেষ্ঠা নেপালের নিউজ সাইট মাইরিপাবলিকা ডট কমকে বলেন, ‘আমি শুনেছি ইন্টারনেটে মেয়ের ছবি খুব জনপ্রিয় হয়েছে। কে ভেবেছিল আমার মেয়ে এমন প্রচার-জনপ্রিয়তা পাবে? মেয়ে আমার বেশ লাজুক। কথাও বলে কম।

কুসুমের বাবা জানালেন, মেয়ে নার্সিংয়ে পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে মেয়েকে ওই বিষয়ে পড়াতে পারেননি। মেয়ের জনপ্রিয়তায় খুশি বাবা জানালেন, এই ছবি জনপ্রিয় হওয়ার মাধ্যমে বোঝা গেল, কৃষক ও তাদের কঠোর পরিশ্রমকে মানুষ শ্রদ্ধা করে।

সিটিজিসান.কম/শিশির