চট্টগ্রাম :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ফের বৃহস্পতিবার সন্ধ্যায়বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) পদে রদবদল হয়েছে সিএমপি। গতকাল পুলিশ কমিশনার ইকবাল বাহার এ আদেশ দেন।
সিএমপি সূত্রে জানায়, বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমকে ডবলমুরিং থানায় পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক এস এম ময়নুল ইসলামকে বন্দর থানার ওসি করা হয়েছে। সিএমপিতে সদ্য যোগ দেওয়া মো. আবুল বাসারকে ইপিজেড থানার ওসি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি বশির আহমদ পুলিশ ব্যুরো অব ইনভেন্টিগেশনে (পিবিআই) এবং ইপিজেড থানার ওসি আবুল কালামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এছাড়া, পরিদর্শক (তদন্ত) হিসেবে ইমিগ্রেশন পুলিশে কর্মরত মুহাম্মদ মঈন উদ্দীনকে বায়েজিদ বোস্তামী থানায়, মো. জাকির হোসেন ভূঁইয়াকে আকবর শাহ থানায়, পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেনকে হালিশহর থানায়, গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক শাহাদাৎ হোসেন খানকে ডবলমুরিং থানায়, গাজী মুহাম্মদ ফৌজুল আজিমকে পতেঙ্গা থানায় বদলি করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. এনামুল হককে বন্দর জোনে বদলি করা হয়েছে বলে জানান জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন। এর আগে গত ২৫ অক্টোবর পাহাড়তলী থানার ওসিসহ ছয় পরিদর্শকের কর্মক্ষেত্র পরিবর্তন করা হয়েছিল।
সিটিজিসান.কম/রবি

