চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া বাজারের পথের হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাদক বিক্রি করার সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার পথের হাট এলাকার মৃত দীনেশ মালাকারের ছেলে রনজিত মালাকার (৪৯) ও অনিল মালাকারের ছেলে আবির মালাকার (১৯) এবং রঘুনন্দন হাট এলাকার খোকন গুপ্তের ছেলে জয়গুপ্ত (২১)।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ ৩১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি

