সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ১

আপডেট: ৪ নভেম্বর ২০১৬ ৪:৫১ অপরাহ্ন

4bg20161104135626

চট্টগ্রাম :: চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মো.করিম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী রুবেল দাশ (৩০) নামে আরও এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

নিহত করিম রাঙামাটি সদর থানায় কর্মরত ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ছোট ভাই বলে জানিয়েছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম।

আহত রুবেল দাশও একই থানায় কর্মরত আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, মোটরসাইকেলে চড়ে করিম ও রুবেল নগরী থেকে বাঁশখালী যাচ্ছিলেন। করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান করিম।

সিটিজিসান.কম/রবি