স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা ::
দেশের রাজধানী ঢাকাকে বর্তমানে দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত সভা সমাবেশ করতে দেয়া হয়না। মানুষের বাক স্বাধীনতা ভূলুন্ঠিত। উপেক্ষিত সম্মানিত লোকের সন্মান। ভিন্নমতের গণমাধ্যম, সাংবাদিকদের টুটি চেপে ধরা হচ্ছে। সর্বোপরি সরকার গণতান্ত্রিক আন্দোলনের সকল পথ আজ রুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির (বিএনজিপি) প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।
বুধবার বিকেলে বিএনজিপির পঞ্চম বছরে পর্দাপণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশে প্রতিহিংসার যে রাজনীতি চলছে তার অবসান হওয়ার দরকার।
তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড দেখে মনে হয় যেনতেন ভাবে শুধু ক্ষমতায় যাওয়াই বুঝি তাদের লক্ষ্য ।রাজনীতি মানে যে জনকল্যান একথা যেন তারা ভুলেই বসে আছে।
দলের সহ-সভাপতি ইন্জিনিয়ার আরাফাত মাহমুদের সভাপতিত্বে এবং দলের দপ্তর সম্পাদক জাহিদ ফয়সালের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, কিরন আহমেদ, জয়নাল আবেদীন, কাজী মেহেদী হাসান, জাহিদ ফয়সাল, জাকিরুল ইসলাম, রনি ইমরান,শাজাহান আলী সুমন প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি( বিএনজিপি) ‘পরিবর্তনের জন্য তারুণ্য’ স্লোগানের মাধ্যমে ২০১২ সালের নভেম্বর মাসের ০২ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে।
সিটিজিসান.কম/রবি

