বাকলিয়ায় ডাকাতের গডফাদারকে অস্ত্রসহ গ্রেফতার

আপডেট: ১ নভেম্বর ২০১৬ ৪:০৬ অপরাহ্ন

420161101154459

চট্টগ্রাম :: কক্সবাজার জেলার আন্তঃজেলা ডাকাতদল মাটি বাহিনীর প্রধান সৈয়দ হোসেন ওরফে মাটিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ধৃত আসামি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের রুহুল্লার ডেইলের মকতুল হোসেনেরে ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১৬টি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৮ অক্টোবর রুহুল্লার ডেইলের মাটি বাহিনীর পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। সে সময় মাটি পালিয়ে চট্টগ্রাম চলে যায়। পরবর্তীতে পুলিশ মাটির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

কক্সবাজার সদর থানার এএসপি (সার্কেল) রেজাউল করিম জানান, মাটির বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা, ৫টি অস্ত্র মামলা ও অন্যান্য আইনে ৩টি মামলা রয়েছে।

সিটিজিসান.কম/বিউটি