বায়েজিদে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট: ১ নভেম্বর ২০১৬ ১২:৩৭ অপরাহ্ন

murder

চট্টগ্রাম :: নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা পুলিশ বলছে, ভবনের উপর থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। অক্সিজেন এলাকায় প্লাজমা হসপিটালের পেছনে একটি ছয়তলা ভবনের পাশে কাদার মধ্যে যুবকের মাথা ও পা লেপ্টে ছিল। তার হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রায় তিন ফুট কাদামাটির ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধারের সময় যুবকের পরিচয় জানা যায়নি।

সিটিজিসান.কম/শিশির