ছাত্রলীগের অস্ত্রধারী ২ নেতাকে বহিষ্কার

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ৬:২৫ অপরাহ্ন

chatra_league_29238_1477906599

অনলাইন ডেস্ক:: রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের সময়, অস্ত্র প্রদর্শন করা ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বির ও আশিককে বহিষ্কার করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি