সানির বিছানার দৃশ্যে আপত্তি জানালেন তার স্বামী! (ভিডিওসহ)

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১০:৫৯ পূর্বাহ্ন

sunny-leon

অনলাইন ডেস্ক ::
সম্প্রতি সানি লিওন অভিনীত নতুন ছবি ‘বেইমান লাভ’ সম্পর্কে চাঞ্চল্যকর এক তথ্য জানালেন ছবিটির পরিচালক রাজীব চৌধুরী। ছবি থেকে নায়িকার বিছানায় দৃশ্য বাদ দেওয়ার জন্য প্রযোজকের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে জানিয়েছেন ‘বেইমান লাভ’ ছবির এই পরিচালক।

আর শয্যা দৃশ্য বাদ দেয়ার জন্য রাজীব চৌধুরীকে চাপ সৃষ্টি করেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল স্বয়ং নিজে।

পরিচালক রাজীব বলেন, “সানি লিওনের স্বামী ড্যানিয়েলের চাপে পড়ে ওই ছবি থেকে দু’টো বেডরুম সিন বাদ দিতে আমি বাধ্য হয়েছিলাম। যদিও সেগুলো অ্যাস্থেটিক্যালি শুট করা হয়েছিল। মাস্তিজাদে রিলিজের পর ওদের মনে হয়েছিল, সানি আর এ ধরনের দৃশ্যে অভিনয় করবে না। আমাকে কী কী করতে হবে ই-মেইলে তার নির্দেশ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল সানি লিওনের স্বামী ড্যানিয়েল।’’

রাজীব আরও বলেন, “তিনি একাই ছবি প্রযোজনা করেন। তাকে ব্যাকআপ দেওয়ার মতো কোনও বড় প্রোডাকশন হাউজ নেই। ফলে ড্যানিয়েলের চাপে পড়ে তার বেশ কিছু টাকা লোকসান হয়। কারণ ওই সব দৃশ্য থেকে তিনি আর্থিক লাভের আশা করেছিলেন।”

সিটিজিসান.কম/রবি