‘শিশু-মাতৃ মৃত্যুহার কমাতে এফপিএবি কাজ করে যাচ্ছে’

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ৬:০৩ অপরাহ্ন

14881582_1172661436158213_460132236_o-2

স্টাফ করেসপন্ডেন্ট ::
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্রগ্রাম শাখার ৪০ তম বার্ষিক সাধারণ সভা প্রেসক্লাব মিলনায়তনে দিন ব্যাপী আজ শনিবার সভাপতি লায়ন শফিউর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মিসেস রত্না রাণী দাশের পরিচালনায়ে অনুষ্ঠিত হয়।

সভায় বার্ষিক প্রতিবেদনের উপরে সমিতির সকল আজীবন এবং কর্মী সদসের‌্য অকাল মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন প্রাক্তন সাধারণ সম্পাদক লায়ন মো.আবু তাহের খান।

সংরক্ষিত মহিলা সাংসদ বেগম সাবিহা নাহার মুছা। তিনি বলেন, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমাতে এফপিএবি সদস্যরা ফ্যামিলি প্লানিংয়ের মাধ্যমে অদম্য গতিতে কাজ করে যাচ্ছে এবং সু-দীর্ঘ ৩৯ বছরের তাদের অর্জন দেশকে দিয়ে অনেক কিছুই। আসুন এফপিএবির মতো করে বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর স্বাস্থ্য নীতিকে অনুসরণ করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে এগিয়ে আসি।

বিশেষ অতিথি ছিলেন- উইমেন্স চেম্বার সভানেত্রী মিসেস কামরুন মালেক, সাবেক সভানেত্রী ও সাংসদ বেগম রুজি কবির, মা ও শিশু হাসপাতালের সহসভাপতি সৈয় মোরশেদ হোসেন, সমিতির সহসভাপিত শাহাজাদা আলম, স্বাগত বক্তেব্য রাখেন শাখার সভাপতি মো.মনির আহম্মদ চৌধুরী।

বার্ষিক প্রতিবেদন পেশ করেন- সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন ফৌজিয়া পারভিন, ডা. ফারাহনাজ বেগম, এসএম আবু তাহের, আশ্রাফুন্নেছা, মো.ইলিয়াছ প্রমুখ।

সিটিজিসান.কম/শিশির