কক্সবাজার:: শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামু উপজেলার মেরুলোয়ায় উপজাতি তরুণীকে অপহরণের চেষ্টার ঘটনার মূল হোতা সিএনজি চালক মিজানুর রহমান মিজানকে (২৭) আটক করেছে পুলিশ। রামুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ওই তরুণীর পরীক্ষার সনদপত্র ও ব্যাগ উদ্ধার করা হয়।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে ২৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রামুর মেরুলোয়ায় চলন্ত অবস্থায় অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে অপহরণকারী চক্রের কবল থেকে নিজেকে রক্ষা করেছিলেন উপজাতি তরুণী হ্লা নু প্রু চাক (১৮)। এতে আহত হন ওই তরুণী। সেসময় সিএনজি চালক তার স্কুল কলেজ সনদসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সিটিজিসান.কম/শিশির

