আবারও নগ্ন পুনম পাণ্ডে

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১১:১১ পূর্বাহ্ন

ponam-pande

অনলাইন ডেস্ক ::

মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। কিন্তু নগ্নতাই তাকে শিরোনামে এনেছে। তিনি পুনম পাণ্ডে। ফের ক্যামেরার সামনে নগ্ন হলেন নায়িকা। তবে এবার স্তন ক্যানসার নিয়ে সচেনতনতার উদ্দেশ্যে তার এই প্রয়াস।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করেছেন পুনম। যেখানে প্রথমে দেখা যাচ্ছে তিনি টিভিতে ক্রিকেট দেখছেন। তারপরই ধীরে ধীরে উন্মুক্ত করছেন নিজেকে। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে এটি পুনমের অভিনব উদ্যোগ।

তিনি বলেন, ‘মেয়েদের স্তনের প্রতি পুরুষদের থেকেও বেশি নজর রাখা দরকার মেয়েদেরই।’

স্তন ক্যানসারের ক্ষেত্রে বহু রোগী লজ্জা পান। চিকিৎসকের সামনে নিজেদের উন্মুক্ত করতে পারেন না। এমনকী কেউ কেউ রোগের কথা লুকিয়েও রাখেন। ফলে চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারান রোগীরা। এই শরীরী লজ্জা কাটিয়ে নিজের প্রতি আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

পুনম বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা বলে ধরে নিন। অন্যান্য যে কোনো দিনের মতো হাসুন, সাহস নিয়ে চিকিৎসা করান। আমি আপনাদের পাশে রয়েছি।’

সিটিজিসান.কম/শিশির