রামু’র ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা (ভিডিও)

আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ৯:০৮ অপরাহ্ন

22

এম শাহ আলম, কক্সবাজার ::
কক্সবাজারের রামু’র বাকখালী নদীতে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার সদর ফতেখারকুল ইউনিয়নের তেমুহনী আতিক্কা বিবির ঘাট নামক বাকখালী নদীতে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করা হয়।

ফতেখারকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, কক্সবাজার সদর ৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামু উপজেল পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম, রামু উপজেল পরিষদ এর সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনছুর,রামু থানার ওসি (তদন্ত) আবদুল কবির, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান জাফর আলম, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন কোম্পানী, রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, দক্ষীন মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ ভুট্টোসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্রলার এক মাত্র নৌকা বাইচ খেলা হওয়ায় দুর-দুরান্ত থেকে হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ এ খেলা দেখার জন্য রামু’র বাকখালীর নদীর দুই পাড়ে জমায়েত হয়ে তা উপভোগ করেন। প্রতি বছরের ন্যায় এ বছর ও ফতেখারকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করেন।

সিটিজিসান.কম/রবি