চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শুক্রবার ভোর সোয়া চারটার দিকে বি ব্লকের ১১ নম্বর রোডের হোসেন আহমদের সাত তলা ভবনে একটি ফ্ল্যাটে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, মশার কয়েল থেকে ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনে একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সকাল পৌনে ছয়টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সিটিজিসান.কম/রবি

