টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগাররা

আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১০:৩২ পূর্বাহ্ন

cricket_220161028035658

ঢাকা :: ঢাকা টেস্টে গেল ২৪ ঘণ্টার বৃষ্টির পরও যথা সময়ে আজ শুক্রবার সকালে ঢাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হয়েছে। স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ এই টেস্ট মুশফিকের ক্যারিয়ারের ৫০তম টেস্ট।

বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি হচ্ছে তার। চার স্পিনার ও এক পেসার খেলাচ্ছে বাংলাদেশ। অফ স্পিনার শুভাগত হোম ঢুকেছেন একাদশে।

প্রায় ১৫ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ খেলেছে তারা। ইংল্যান্ডকে ম্যাচটায় হারাতেও পারত। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচে শেষে ২২ রানে হেরেছে টাইগাররা। তবে সেখান থেকে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়েই ঢাকা টেস্ট শুরু করছে তারা।

ইংল্যান্ড এই ম্যাচে তিন স্পিনার খেলাচ্ছে। ২৪ বছরের বাঁ হাতি স্পিনার জাফর আনসারির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

সিটিজিসান.কম/রবি