কক্সবাজার :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জেলার চকরিয়ায় উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের নিকটবর্তী সড়কে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রাইভেট মাইক্রোবাসের ধাক্কায় আবু নোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আবু নোমান খুটাখালী ফরেস্ট অফিসপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটিজিসান.কম/শিশির

