রামু কলেজে প্রবারণা উৎসব (ভিডিও)

আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ৮:২৬ অপরাহ্ন

ramu

এম শাহ আলম, কক্সবাজার :: জেলার রামু বিশ্ববিদ্যালয় কলেজে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে প্রবারণা উৎসব। সকাল ১০ টায় রামু কলেজ ক্যাম্পাসে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অধ্যাপক সুপ্রতিম বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক অর্পন বড়ুয়ার চঞ্চলানায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো.শাহজাহান আলী,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া,রামু কলেজ গর্ভনিং বডির সদস্য তরুণ বড়ুয়াসহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

মঙ্গলদ্বীপ ও আকাশ প্রদীপ উড্ডয়নের মধ্য দিয়ে শুভ প্রবারণা উৎসব এর আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিটিজিসান.কম/রবি