চট্টগ্রামে পোশাককর্মীর আত্মহত্যা

আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১০:২৮ অপরাহ্ন

chittagong

চট্টগ্রাম :: নগরীর মুরাদপুরের আপন গার্ডেনের পাশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গলায় ওড়না পেঁচিয়ে স্মৃতি বিশ্বাস (১৮) নামের এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছে। স্মৃতি বাঁশখালী উপজেলার কোকদণ্ডী গ্রামের বাসু বিশ্বাসের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্বজনদের বরাত দিয়ে এএসআই পঙ্কজ জানান, প্রেমঘটিত বিষয়ে কথা কাটাকাটির জের ধরে স্মৃতি আত্মহত্যা করেছে।

সিটিজিসান.কম/রবি