চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় সোমবার ভোর ৬টার দিকেট্রাকের ধাক্কায় দুই পথচারী আহত হয়েছেন।
আহতরা হলেন- সবুজ (৩০) ও মামুন (৩৫)। আহত দুজনের বাড়ি বরগুনা জেলার তালতলা থানার গাবতলী গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহল্লাদ কুমার সিংহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ট্রাক ব্রিজের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে দুই পথচারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
সিটিজিসান.কম/শিশির

