দুর্নীতির মামলায় সাবেক পোস্টমাস্টার কারাগারে

আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ৫:৪৭ অপরাহ্ন

court

চট্টগ্রাম :: নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ডাকঘরের সাবেক পোস্টমাস্টার দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ডাক বিভাগের সাবেক কর্মকর্তা মো.ইব্রাহিম খলিলকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, গ্রাহকের প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া ৩ টি মামলায় ইব্রাহিম খলিলকে গত ১৫ সেপ্টেম্বর পৃথকভাবে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে ‍পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০১২ সালের ৩১ ডিসেম্বর ইব্রাহিম খলিলের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো.শহীদুল আলম বাদি হয়ে নগরীর পাহাড়তলী থানায় তিনটি মামলা দায়ের করেছিলেন।

সিটিজিসান.কম/রবি